শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নেপালে বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। তাতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দলের সবাই হোটেলে নিরাপদেই আছেন। পাশের ভবনে আগুন লাগানোর একটি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিডিওতে জামালকে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’

এই ভিডিও প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা কাঠমান্ডু থেকে বলেন, ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন। সেই হোটেলও আগুন লাগানো হয়েছে।’বাংলাদেশ দল যে হোটেল আছে, এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী। 

সুমন রেজা বলেন, ‘হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয়, বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম। বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit