শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

স্কুল মাঠ থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

নিউজ ডেক্সঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল মাঠ থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরের রনচন্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে অজগরটি রনচন্ডি নদীর খাল পেরিয়ে মাঠে চলে আসে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ কেউ সাপটিকে মারার চেষ্টা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে। এদিকে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে বন্যপ্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ।

এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তা নুরুল হুদা বলেন, ইউএনওর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে উদ্ধার করি। বর্তমানে এটি অসুস্থ অবস্থায় রয়েছে। সুস্থ হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit