রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

সড়ক দুর্ঘটনায় আহত কাজল, যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নিউজ ডেক্সঃ   দক্ষিণী চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল না কাজল আগারওয়াল। দুদশকেরও বেশি সময় ধরে তিনি রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন বহু ভক্তের হৃদয়। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে, জায়গা বদলালেও তার অভিনয়ের মাধুর্য এখনো রয়েছে অটুট। তবে গুঞ্জন রয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়ে জানা যায়, সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে, কাজল নাকি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রার্থনা, উদ্বেগ এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমনকী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন। এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমনকী জানা গেছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির হাত ধরে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন কাজল। এর পর ‘থুপাক্কি’-তে তার অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এদিকে সামনে কাজল অভিনীত ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit