রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

‘এশিয়া কাপে বাংলাদেশের তরুণরা ঝলক দেখাবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। ১১ সেপ্টেম্বর এই হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিজের ইউটিউব চ্যানেলে হার্শা ভোগলে বলেন, ‘শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ সবসময় এক গ্রুপে থাকে। আমি বাংলাদেশের দলটি দেখছিলাম, যাদের জন্য এটা একটা বড় পরিবর্তন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং অন্যদের যুগ শেষে। তো এটা খুব আগ্রহজনক হবে যে লিটন দাসের অধীনে এই দলটা কীভাবে খেলে।’

হার্শা ভোগলে আরওর বলেন, ‘আর যদি তারা বড় কিছু করতে চায়, তাহলে তানজিদ হাসান, তানজিম হাসানের মতো খেলোয়াড়দের জন্য এটা একটা ব্রেকআউট টুর্নামেন্ট হতে হবে। আমি রিশাদ হোসেন সম্পর্কে শুনেছি, সময়ে সময়ে তার ভালো পারফরম্যান্স দেখেছি। তো এটাও তাদের জন্য একটা বড় টুর্নামেন্ট। পারভেজ হোসেন আরেকজন খেলোয়াড়, যাকে নিয়ে ক্রিকেটিং মহলে আলোচনা হচ্ছে।’

তিনি বলেন, ‘আর তাওহীদ হৃদয়, সে একজন আকর্ষণীয় খেলোয়াড় কারণ তাকে পরবর্তী বড় তারকা হিসেবে মনে করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এটা ঘটেনি। তবে যারা তাকে দেখেছে তারা জানে তার মধ্যে সেই প্রতিভা আছে।’বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ প্রসঙ্গে হার্শা বলেন, ‘এটা ইন্টারেস্টিং যে মেহেদি হাসান মিরাজ, একজন চমৎকার অফ স্পিনার, উপরের দিকে ব্যাটিং করছিল। তবে এই দলে মেহেদি হাসান মিরাজ নেই।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit