রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ, পরিবর্তনের ডাক প্রধান অতিথির মুখে

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View
নওগাঁ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী এক শক্তিশালী ও ব্যাপক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নওগাঁ শহরের একটি স্থানীয় হোটেল এর মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে। মানুষের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে জনগণের রায় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই জামায়াতে ইসলামী নির্বাচনের মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা মানুষের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে চাই।” তিনি প্রত্যেক ভোটকেন্দ্রে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠনের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ের সব জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক নওগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমপি পদপ্রার্থী ও ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ খবিরুল ইসলাম সহকারী সেক্রেটারি নাজমুল হোসাইন, অধ্যাপক নাসির উদ্দিন, মাওলানা মারুফ আহমেদ প্রমুখ।
সমাবেশে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন আমির ও সেক্রেটারিসহ শতাধিক স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে আগামী দিনের করণীয় ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে একটি প্রস্তাব পেশ ও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নওগাঁ জেলা জামায়াতের এই নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ ছিল ব্যাপক, নেতৃত্ব ছিল দৃঢ়, এবং বার্তা ছিল স্পষ্ট— “মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতেই জামায়াত নির্বাচনী মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit