শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘বি’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।  

টুর্নামেন্টে ওয়ার্ল্ড ফিড টেলিকাস্টের ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড এবং নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল। 
 
হিন্দি ধারাভাষ্যকার প্যানেলে যোগ দেবেন শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা, ভারতের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার এবং সাবা করিম। সনির প্রধান রাজস্ব কর্মকর্তা রাজেশ কাউল জানিয়েছেন, এশিয়া কাপ শুরু হওয়ার সাথে সাথে ‘সনি স্পোর্টস নেটওয়ার্ক’ ক্রিকেট সম্প্রচারকে নতুন করে উপস্থান করছে। তামিল ধারাভাষ্যকার প্যানেলে উরকেরি রহমানের সঙ্গে যোগ দেবেন ভরত অরুন। এ ছাড়া তেলেগু ধারাভাষ্যকার প্যানেলে থাকবেন ভেঙ্কটপতি রাজু এবং বেণুগোপাল রাও। 
 
এদিকে ভারতীয় দল নিয়ে গাভাস্কার বলেছেন, ‘এই দলটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের প্রতীক, বৈচিত্র্যময়, বহুমুখী এবং লড়াইয়ের প্রতীক। সূর্যকুমার যাদব সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর শুভমান গিল সহ-অধিনায়ক হিসেবে তরুণ নেতৃত্বের দক্ষতা অর্জন করছেন। এই ভারতীয় দল অভিজ্ঞতা এবং সম্ভাবনার নিখুঁত মিশ্রণের উদাহরণ।’ 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। পরদিন স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং পরদিন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর, সেদিন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit