সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

এশিয়া কাপে যাচ্ছেন নান্নু, অপেক্ষা ভিসা পাওয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

নিউজ ডেক্সঃ  এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ, যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসরের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতার কারণে এখনো আরব আমিরাতে যেতে পারেননি নান্নু। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধান নির্বাচকের। এবারের এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷

এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

আসন্ন এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এছাড়া বাকি আম্পায়ারদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।

আসন্ন এই টুর্নামেন্টে সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মুকুল। এই ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বরের পাকিস্তান বনাম ওমান ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit