বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

কুমিল্লা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি..

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

নিউজ ডেক্সঃ   কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা এ আলটিমেটাম দেন।নিহতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা ফাতেমা আক্তার রুমা (৫০)।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বিচার চাই, বিচার চাই, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, সুমাইয়ার রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। তারা জানান, হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

মানববন্ধনে কুবি শিক্ষার্থী হাসান অন্তর বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) রাতে সুমাইয়া ও তার মাকে ভাড়া বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সঠিক তদন্ত ও গ্রেপ্তার না হলে পুরো কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, আমাদের সহপাঠী ও তার মায়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই দ্রুত সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, সন্দেহজনকভাবে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। ১২ ঘণ্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ নেব। এ ছাড়া কিছু আলামত পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার রাতে কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার নেলী কটেজে ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন রিন্তী ও তার মা ফাতেমা আক্তার রুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের গলায় কালো দাগ ও বিছানায় রক্তের চিহ্ন পাওয়া গেছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit