শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ : শিক্ষক লঞ্ছিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে ছাত্রীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে মারপিট করে লাঞ্ছিত করেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠলে তার উপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, কয়েকদিন যাবৎ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১০-১২ জন ছাত্রীকে ক্লাস চলাকালে কাছে বসিয়ে প্রধান শিক্ষক কামাল হোসেন তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তিনি ওই ছাত্রীদের হিজাব খুলে স্কুলে আসতে বলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা প্রধান শিক্ষককের এমন আচরণের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কামাল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

পরে মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষক কামাল হোসেনকে অফিস কক্ষ থেকে বের করে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিভাবক ও বিক্ষুব্ধ জনতা কামাল হোসেনকে কিল-ঘুষি ও চড়-থাপ্প্ড় এবং লাথি মেরে লাঞ্ছিত করে। এ অবস্থায় শিক্ষক কামাল হোসেন জনতার রোষানল থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন।

এ বিষয়ে বৈরাগীরচর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, পারিবারিক শত্রুতার কারণে এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে হামলা করেছে। তবে এ ঘটনায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ এলাকাবাসী বসে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে। ছাত্রীদের শ্রীলতাহানির বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাক আহমেদ বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং ইতোমধ্যে আমাদের কয়েকজন অফিসার ঘটনাস্থলে গিয়েছেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ওই শিক্ষককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষককের ওপর হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ফোনে আমি এমন একটি অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার পরই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত প্রধান শিক্ষকের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit