শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

কুমিল্লায় মা-মেয়ের মৃত্যু, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

নিউজ ডেক্সঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এটি হত্যাকাণ্ড। রোববার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তাকে একবার বের হতে দেখা যায়, তবে ১২ মিনিট পরই তিনি আবার ভেতরে ঢোকেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর বের হতে দেখা যায়নি। প্রতিবেশীরা ধারণা করছেন, সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তি পরিবারের পরিচিত কেউ হতে পারেন।

নিহতের বড় ছেলে ঢাকায় আইনজীবী হিসেবে কর্মরত। রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে দরজা খোলা পান তিনি। ভেতরে গিয়ে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ছোট ভাই আসার পর দুজন মিলে কাছে গিয়ে নিশ্চিত হন, তারা দুজনেই মৃত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে। এটি হত্যা নাকি অন্যকোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit