সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

৫ বছর পর দেশে ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ   ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ ৫ বছর পর নিজ দেশে ফিরেছেন। ১৯৯০-এর দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং অভিনয় থেকে সরে দাঁড়ান। গত ২৫ বছর ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

তবে দেশের টানে প্রায়ই বাংলাদেশে আসেন তিনি। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। সে সময় সুযোগ পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পাশাপাশি তার স্বামী, সরকারি কর্মকর্তা ও প্রযোজক ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন—অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনায়ও ফিরতে পারেন তারা।

শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশন। তাদের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো দর্শকনন্দিত ও ব্যবসাসফল সিনেমা। তবে এবারের দেশে ফেরাটা অনেকটা নীরবেই করেছেন তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী। সংবাদমাধ্যমের আড়ালেই সময় কাটাচ্ছেন তিনি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit