মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রুট-বেথেলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : জো রুট ও জেকব বেথেলের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইংরেজদের এটা সর্বোচ্চ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রান; ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। ব্রিটিশরা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ড গড়ে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করে শ্রীলংকা। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪১৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৮২ বলে ১৩টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১১০ রান করেন জেকব বেথেল। ৯৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন জো রুট। ৪৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬২ রান করেন ওপেনার জেমি স্মিথ। ৩২ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit