রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আ. লীগ দেশের পাটকল ধ্বংস করে দিয়েছে: মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের পাটকলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিল গুলোতে ৮ ঘণ্টা করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সঙ্গে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করে গিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিল গুলো ধ্বংস করে গিয়েছে। 

তিনি বলেন, নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পার করছে। তারা শুধু জুটমিল গুলোই ক্ষতিগ্রস্থ করেনি অন্যায়ভাবে অনেক শ্রমিকদেরও চাকরিচ্যুত করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিল গুলো ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনবে। 

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit