শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।  রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম।

তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। তার আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit