শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু‘জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ০৬ (সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে কয়েকজন লোক দেশীয় ড্রেজারের মাধ্যমে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে ওখানে উপস্থিত হই এবং ঘটনার সত্যতা পাই।

পরবর্তিতে মোঃ উজ্জ্বল সরকার, (পিতা মোফাজ্জল সরকার) নামে একজন কে ৫০ হাজার ও মোঃ আনিসুর রহমান (পিতা মিরাশ উদ্দিন) নামে একজনকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, যে বা যারাই অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit