বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, অবশেষে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ব্যস্ত সময়ই পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো রয়েছে তার। এরই মধ্যে আলোচনায় চলে এলেন এই গায়ক। একটি হাসপাতালে তাহসানের নিকটে একটি নবজাতককে দেখতে পাওয়া যায়, আর তাতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে।

এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক। এমন দাবি ভিত্তিহীন জানিয়ে তাহসান গণমাধ্যমে বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।’

এদিকে নতুন সংসার বেঁধেছেন তাহসান। চলতি বছরের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয় তাদের। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল জাগে এই জুটিকে নিয়ে; তাই হয়তো পান থেকে চুন খসলেই যেন আলোচনায় চলে আসেন এই জুটির কেউ না কেউ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit