রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন যুবলীগের ৩ নেতা, অতঃপর..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭১ Time View

নিউজ ডেক্সঃ   বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া মানিকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

আটকরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে কামরুজ্জামান চুন্নু (৪৫), আজিজ সিকদারের ছেলে কাইউম সিকদার (৪৩) ও রফিকুল ইসলাম মাতাব্বরের ছেলে জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।

তন্ময় হালদার বলেন, ঘটনাস্থলে মাদকসেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২ মাসের কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অন্যথায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৪ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১. ৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit