শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ফেনীতে বিএনপির র‍্যালিতে হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

নিউজ ডেক্সঃ  ফেনীর দাগনভূঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শুরু হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে মিছিলের শেষ মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে এসে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়।

জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব অভিযোগ করেন, ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে। হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরাও জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফটিকের মুঠোফোনে বার বার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৪ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১. ৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit