শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শা বিএনপি’র উদ্যেগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী ।

বুধবার বিকালে শার্শা উপজেলা বিএনপি’র নিজস্ব অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্ত্।

শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, সালাউদ্দিস আহম্মেদ, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহবায়ক সফিকুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন প্রমুখ।

সভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি/ সাধারন সম্পাদক ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণঢ্য র‌্যালী শার্শা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কর্মসূচী সমাপ্ত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit