মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ছিনতাই করা গাড়ি বিক্রির চেষ্টা, আ. লীগ নেতাসহ আটক ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : মালিককে বেধড়ক পিটিয়ে ঢাকা থেকে ছিনতাই করা প্রাইভেটকার বিরামপুরে বিক্রয়ের সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বিরামপুর পৌরশহরের চাঁদপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২), একই এলাকার শিমলতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে  আবু হোসেন মোস্তফা কামাল(২৯), রংপুর মিঠাপুকুর এলাকার ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১), একই এলাকার আম্বর আলীর ছেলে মাসুদ রানা ওরফে শুভ। 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত আগস্ট মাসে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। সেই প্রাইভেটকারটি কয়েকদিন ধরেই বিরামপুর কলেজ বাজার এলাকায় অবস্থান করছিল। আজ বিকেলের দিকে বিরামপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রয়ের চেষ্টা করে চোরচক্র। এ সময় ক্রয়কৃত ব্যক্তি নারায়ণগঞ্জে বিআরটিএতে ফোন দিয়ে প্রাইভেটকারের আসল মালিকের সঙ্গে কথা বলেন। কথার ফাঁকে ওই ব্যক্তিকে তাদের প্রাইভেটকারটি ছিনতায়ের বিষয়টি অবগত করলে তারা দ্রুত পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে প্রাইভেটকারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, চোরায় গাড়ি বিক্রয়ের সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গাড়িসহ তাদের জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit