বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

নিউজ ডেক্সঃ  বলিউডের আলোচিত পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এফআইআরে। শুধু বনশালি নন, অভিযোগে জড়ানো হয়েছে তার প্রোডাকশন টিমের আরও দুই সদস্যকেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর এই অভিযোগ তুলেছেন। তার দাবি, বনশালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য তাকে লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং এ নিয়ে লিখিত চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

প্রতীকের অভিযোগ, কাজের বিনিময়ে প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সরাসরি দেখা করতে গেলে বনশালির টিম তাকে প্রবেশাধিকার না দিয়ে উল্টে খারাপ ব্যবহার করে। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান। এদিকে, ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আগে থেকেই তুঙ্গে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর পর ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের সঙ্গে থাকছেন ভিকি কৌশলও।

আবারও আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন ঘিরে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই আবহে বনশালিকে ঘিরে প্রতারণার অভিযোগ বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি করেছে। যদিও অভিযোগ নিয়ে বনশালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit