শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

নিউজ ডেক্সঃ  ২০১২ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। আর সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর উদ্যোগে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর ঘোষিত নতুন কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়); সহসভাপতি সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) ও নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ); যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (IUBAT) ও আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ); সাংগঠনিক সম্পাদক নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়) ও শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়) এবং দপ্তর সম্পাদক সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

রাতে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটির অন্যান্য পদ উপদেষ্টা পরিষদের সহায়তায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাসময়ে পূরণ করবেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit