শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি ও রেদোয়ান আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

নিউজ ডেক্সঃ  দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন। এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বৈঠকে অংশ নেবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সে সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

আসন্ন পূজা নিয়ে প্রেস সচিব বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit