বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

মালয়েশিয়ায় দুইদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বাংলাদেশির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাম বাগানে কর্মরত দুই বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার সকালে দেশটির সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানায়। এর আগে রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বাগানের কাজ শেষে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা। পাহাড়ি উঁচু-নিচু মেঠোপথ দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী হাইলাক্স গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)।

তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, রবিবার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। এদিন ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। কাজ শেষে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনজন লাফ দিয়ে রক্ষা পেলেও তুহিন ও শামীম গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে গাহাই অ্যাগ্রোপলিটন ফার্ম থেকে শ্রমিকদের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ভুক্তভোগীদের লাশ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।

অপরদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহ এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪০ বছর বয়সি একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

সুঙ্গাই বুলোহ জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হাফিজ মুহাম্মদ নূর জানান, সুঙ্গাই বুলোর জালান পেরসিয়ারান বিআরপি ১-এর ট্র্যাফিক লাইট মোড়ে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার হয় দুটি ব্যক্তিগত গাড়ি, একটি মোটরসাইকেল এবং নিহত বাংলাদেশির সাইকেল।

প্রাথমিক তদন্তে জানা যায়, ৪০ বছর বয়সি ওই বাংলাদেশি ব্যক্তি তার সাইকেলে করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। প্রথম ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এরপর আরও একটি মোটরসাইকেল এবং অন্য একটি এমপিভি তাকে ধাক্কা দেয়। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ সুঙ্গাই বুলোহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯৭৬ সালের সড়ক পরিবহন আইনের ৪১ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit