বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, সকাল ১০টার দিকে একটি এমআই-১৭ হেলিকপ্টার ঠাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে বিধ্বস্ত হয়।’ এতে আরও বলা হয়, ‘নিয়মিত প্রশিক্ষণে উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটি বিধ্বস্ত হয়।’
 
পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, নিহত ক্রু সদস্যরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল এবং ক্রু প্রধান হাবলদার জাহাঙ্গীর ও নায়েক আমির।
 
এ দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
 
সূত্র: জিও নিউজ

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit