শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

নিউজ ডেক্সঃ   আফগানিস্তানে প্রায়ই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটির অবস্থান ফল্ট লাইনে হওয়ার কারণে এমনটি হচ্ছে। যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট এসে মিশেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজার মানুষের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৩ হাজার জন। যা ছিল গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মৃত্যুর ঘটনা।

যদিও ২০২২ সালের ভূমিকম্পটি মাত্রার দিক দিয়ে ততটা শক্তিশালী ছিল না; কিন্তু ভয়াবহতার দিক থেকে অনেক শক্তিশালী ছিল। কারণ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।এদিকে রোববার (৩১ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির চিত্র একই ধরনের ছিল। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। ফলে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলে যে ধরনের ঘর নির্মাণ করা হয়েছে—বিশেষ করে যে কাঠ, মাটির ইট এবং দুর্বল পাথর ব্যবহার করে তা ভূমিকম্প সহনীয় নয়। ফলে ভূমিকম্পের আঘাতে এসব স্থাপনা ভেঙে স্থানীয়দের মৃত্যুর শঙ্কা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের আঘাতে ভয়াবহ ক্ষতি হতে পারে। বিশেষ করে ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়াসহ নদীর গতিপথ বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া ভূমিধসের ফলে রাস্তাঘাট বন্ধ হওয়ার ফলে উদ্ধার কর্মীদের দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ দুপুরঃ ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit