বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

নেদারল্যান্ডসের বিপক্ষে সাফল্যের কারণ জানালেন সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে চলমান এই সিরিজটি টাইগারদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ।

সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে এসে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এশিয়া কাপেও আমাদের ভালো খেলতে হবে, সেটাও আমরা জানি। সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় যে এটা প্রতিনিয়ত উন্নতির একটা জায়গা।’

‘যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু উন্নতি করতে পারি এবং আমাদের মানকে যেন আরও ভালো করতে পারি, নিজেদের মানটাকে যেন উন্নতি করতে পারি, আরও একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য।’

এশিয়া কাপের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হয়ে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, প্রিপারেশন তো সবসময়… যেহেতু এবারে একটু লম্বা সময় পেয়েছি, এই কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়ার আমাদের সুযোগ ছিল। প্র্যাকটিস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সবদিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল।’

‘কারণ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে খুব বেশি ফাঁকা সময় পাই না। যে ছেলেদের পারফরম্যান্স, স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি, এটা আমাদের জন্য ভালো দিক হবে এবং ভবিষ্যতেও যখন পাবো, তখন আবারও করবো। টিম ইমপ্রুভমেন্ট তো কখনো থেমে থাকবে না। এটা চলমান প্রক্রিয়া। এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাই আমাদের শেষ না।’

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit