বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চার দিনের সফরে রবিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিচ্ছেন তিনি।

আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।

যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, এই সফর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এবং বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল টেংকু আব্দুল আজিজসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

সোমবার আনোয়ার ইব্রাহিম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে প্রথমবার কোনও মালয়েশিয়ান নেতা উচ্চ পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হওয়ার ঘটনা। ১ সেপ্টেম্বর তিনি এসসিও প্লাস সম্মেলনে ভাষণও দেবেন।

আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে মালয়েশিয়ার অংশগ্রহণ আসিয়ান ও এসসিওর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বেইজিংয়ে আনোয়ার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়া লি কিয়াং দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরের ফাঁকে আনোয়ার মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন। সূত্র: মালয় মেইলদ্য স্টারমালয়েসিয়াকিনি

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit