মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

নিউজ ডেক্সঃ  সংসদ সদস্যদের বেতন-ভাতা নিয়ে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। রাজধানী জাকার্তার বাইরে অন্তত চারটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি দেশে থেকে পরিস্থিৃতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না।

সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় মাকাসারে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সিরেবোনে পার্লামেন্ট অফিসে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। বালিতেও শনিবার বিক্ষোভ হয়েছে। এদিকে সরকার বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে। এ কারণে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।

বিক্ষোভের মধ্যে নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারোনি বেতনভাতা নিয়ে সমালোচনাকারীদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ বলায় ক্ষোভ আরও বেড়ে গেছে। পরে তার বাড়িতে লুটপাট চালায় বিক্ষোভকারীরা। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সরকারের এক বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ বিকালঃ ০২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit