শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৮ নেতা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় রওনা দেন তারা।

প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে প্রতিনিধি দলটির সাক্ষাতের কথা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

এনসিপি নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে গত ২১ আগস্ট সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:৫৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit