বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তুরস্কের পরিবহনমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। তুর্কি এক্সিলারেট হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটি পোস্ট করেন তিনি।

গত রবিবার পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আঙ্কারার পার্শ্ববর্তী একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকসঙ্গীত ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার কিছু অংশ শুনতে দেখা যায়।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে গাড়ির গতি স্পিডো মিটারে দেখা যায়। তুরস্কের মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১৪০ কিলোমিটার হলেও মন্ত্রীর গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

কয়েক ঘণ্টা পর ভিডিওটি আবারো পোস্ট করে মন্ত্রী উরালোগলু জানান, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তিনি জরিমানা গুনেছেন।

তার দাবি, ‘আমি আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে দিয়েছি।’

তিনি জরিমানার চালানের একটি কপিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখন থেকে আমি অনেক বেশি সতর্ক থাকব। নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’

সূত্র : এএফপি।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit