রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আবারও বাড়ল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়া‌নো হয়েছে। ফলে প্রতি ভরি দাম বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকায় দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে। এ জন্য স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দর সারাদেশে আজ বুধবার থেকে কার্যকর হবে। আজ থেকে ২২ ক্যারেট স্বর্ণ ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৭২৩ টাকা বাড়বে।

এর আগে সর্বশেষ গত ২৫ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমেছিল। গত ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণেল দাম বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৩৯৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit