বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আজ থেকে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। এছাড়া সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।

এদিন সকালে এ মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনারসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে এরইমধ্যেই সরকারি খরচে চার জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা।

এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit