বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

অপু বিশ্বাস জানালেন, ‘আমি বিবাহিত’ – তবে প্রকাশ্যে আনতে নারাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার করতে হলে ফেসবুক পোস্ট লাগে না।” তবে কবে, কোথায়, এবং কাকে বিয়ে করেছেন – সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। এমনকি তাঁর ঘনিষ্ঠরাও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও অপু বিশ্বাস নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও পারিবারিক ব্যবসা নিয়ে। তবে ব্যক্তিজীবনের নানা ইস্যু ঘিরে তাঁকে নিয়ে চলমান আলোচনা যেন থামছেই না।

অপু বিশ্বাসের দুই দশকের ক্যারিয়ারে শুরুর দিকে ছিল দারুণ সাফল্য। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কোটি টাকার কাবিন’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল ঢালিউডের অন্যতম সফল জুটি। প্রায় ৮০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঙ্কু জামাই’।

apu biswas
অপু বিশ্বাস। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

সিনেমার পর্দার রসায়ন বাস্তব জীবনেও জায়গা করে নেয়। ২০০৮ সালে গোপনে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৭ সালে তাঁদের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে সন্তানের কারণে এখনো মাঝে মাঝে একসঙ্গে দেখা যায় তাঁদের। দুজনেই জানিয়েছেন, সন্তানের ভালোর জন্য এই সম্পর্ক ধরে রেখেছেন।

সম্প্রতি অপু বিশ্বাস আবারও আলোচনায় আসেন ২০২৪ সালের ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ ছবির মাধ্যমে। ছবিটি পরিচালনা করেন বন্ধন বিশ্বাস।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।” তিনি আরও বলেন, “শাহরুখ খান দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও তা–ই মনে করি। আমার সংসার নিয়ে সবকিছু প্রকাশ্যে আনার দরকার নেই।”

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit