সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. আলমগীর হোসাইন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চার্জশিট জমা দেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

তিনি জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ইতিমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিতে অটোচালক আব্দুল লতিফ নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি ১২ জনকে আসামি করেছিলেন।
  
চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল ও আবু বকর সিদ্দিক।
 
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। তদন্ত শেষে পূর্বে আসামি করা ১২ জনসহ আরও দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।’  

আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit