বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বিয়ে আর শাকিব খানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিলে সেখানে শাকিব খান প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপু। বর্তমানে আমেরিকায় তিনি অবস্থান করছেন। সেখানে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীর। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অপু।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, এখনই কি শাকিব খানকে সেই আগের মতো একই রকম ভালোবাসেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ভালোবাসার আসলে ওই রকমভাবে মাপকাঠি হয় না। জ্বর হলে আমরা থার্মোমিটার দিলাম আর বুঝতে পারলাম ১০০ জ্বর, ১০২ ডিগ্রি জ্বর। ৯৮ আছে পারফেক্ট। এ বিষয়টা আসলে কখনো মাপকাঠি দিয়ে কখনও দেখিনি। তবে অবশ্যই তাকে সম্মান করি যে সে আমার সন্তানের বাবা।

২০০৮ সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী। সম্প্রতি সময়ে একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে।

ফলে আরও একবার শাকিব-অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি স্পষ্টই জানালেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শবনম বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে শাকিব খানকে। বাবা-ছেলের সুন্দর মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেছেন বুবলী।
অন্যদিকে বছরখানেক আগে শাকিবের সঙ্গে মার্কিন মুলুকে ঘুরে বেড়িয়েছেন অপু বিশ্বাস নিজেও। তবে নিজেদের একান্তে কাটানো মুহূর্তের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি তিনি।

এই প্রসঙ্গটি টেনেই অপু বিশ্বাস বলেন, ফেসবুকের মধ্যে দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার নেই। আমার তো বিবাহিত জীবন। এখানে এত প্রমাণের তো দরকার নেই। এখানে কেউ বিশ্বাস করলে করবে, নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার।

 

 

কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit