বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

নিউজ ডেক্সঃ  রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে তার প্রেমিক সুজন জড়িত এবং প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর নাম শ্যামলী এবং তার বাড়ি নাটোর জেলায়। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তারা প্রেমের সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এৃবং শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন।

তিনি বলেন, প্রেমের সম্পর্কের অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুজনকে আটক করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত ১১টার দিকে তারা খবর পান যে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/বিকালঃ ০২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit