মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইরানের প্রেসিডেন্টকে ফোনে কী জানালেন পুতিন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের উল্লেখযোগ্য ফলাফল ইরানি প্রেসিডেন্টকে অবহিত করেন পুতিন।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ১৫ আগস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই নেতার মধ্যে যেসব বিষয়ে আলাপ হয়েছে সোমবার তা টেলিফোনযোগে ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পুতিন। এদিকে ইউক্রেন সংঘাত থামাতে রুশ প্রেসিডেন্টের এই কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পুতিন বলেন, ইউক্রেন সমস্যা সমাধানের ওপরই তাদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, এখনও সব বিষয়ে একমত হতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। সূত্র: তাস, ক্রেমলিন, তাসনিম, মেহেরনিউজ

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit