বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করতে হবে: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

আগে ৭৩৯ ধরনের জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারন করতো সরকার। কিন্তু ১৯৯৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৭৭ ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। ২০১৮ সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা।

রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে, সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুনকরে জীবনরক্ষকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit