বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সমুদ্র পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা পর্যটন মন্ত্রণালয়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View
ডেস্ক নিউজ : নিরাপদে সমুদ্রে নামার ক্ষেত্রে জরুরি সতর্কবার্তা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ ৪ আগস্ট) মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, সমুদ্র সৈকতে লাল পতাকা চিহ্নিত জায়গা বিপজ্জনক। এসব স্থানে পানিতে নামা যাবে না।

এতে বলা হয়, নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করা এবং লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ছাড়া অন্য কোথাও পানিতে নামা যাবে না। কেননা সাধারণত এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না।

পর্যটকদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফ গার্ড সব সময় কাজ করছে তুলে ধরে সতর্কবার্তায় বলা হয়, পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় এবং সাগরের বিপদ সংকেত সম্পর্কে জেনে নিতে হবে।

প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে এবং ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে না নামতে বলা হয়েছে নির্দেশনায়।

এছাড়া সাঁতার জানা না থাকলে সমুদ্রে নামা এড়িয়ে চলতে হবে। সব হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টগুলোকে আবশ্যিকভাবে পর্যটককে লাইফ জ্যাকেট সরবরাহ বা ব্যবহার করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

লাইফগার্ড হিসেবে টিউব পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। লাইফ জ্যাকেট পরিধান এবং শিশুদের সব সময় নিজের তত্ত্বাবধানে রাখতেও জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে।

সৈকত এলাকায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিংবা শিশু নিয়ে আসলে অবশ্যই শিশুর ছবি মোবাইলে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত ও নিম্নমুখী প্রবাহ বিপজ্জনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে ছোট-বড়ো কিছু গর্ত তৈরি হতে পারে, যা বিপজ্জনক; এই ধরনের প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকতে হবে।

অপ্রশিক্ষিত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এতে উদ্ধারকারীর জীবনও বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit