বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অনেক দিন ধরেই ‘হাঁটি হাঁটি পা পা’ করে সিনেমার কাজ শেষ করেছেন । এরপর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি তিনি। তার সিনেমা ধূমকেতু মুক্তি পেয়েছে। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। চোখেমুখে ক্লান্তির ছাপ। শরীর ভালো নেই অভিনেত্রীর। কখনো পায়ে চোট, আবার কখনো কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে তাকে। এর আগেও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন রুক্মিণী। বর্তমানে ১০২ ডিগ্রি জ্বর।

সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রুক্মিণী লিখেছেন ‘ভাই’রাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা নায়িকা পাকাপাকি মুম্বাইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এবার জ্বরে কাবু অভিনেত্রী।

এদিকে দেব ও শুভশ্রী গাঙ্গুলির পুরোনো সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির সময় থেকে রুক্মিণীকে নিয়ে আলোচনা বেড়েছে। দর্শকদের একাংশের দাবি দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বান্ধবী। যদিও এসব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা।

ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানের পর শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানাভাবে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজশুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব।

যদিও সম্প্রতি একটি গহনার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দেবের। তিনি স্পষ্ট করেছিলেন বাইরে যাই আলোচনা হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

উল্লেখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এ মুহূর্তে তিনি বিভিন্ন চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে।

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit