মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

স্টেডিয়ামের দশা দেখে কান্না পাচ্ছে: বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : জেলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে বিসিবি সভাপতি গিয়েছিলেন ফতুল্লা স্টেডিয়ামে। সেখানে স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। বুলবুল বলেন, ‘এখনো নারায়ণগঞ্জের মানুষের ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।’

এ সময় নারায়ণগঞ্জের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস নিয়েও বলেন বিসিবি বস,  ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ সমৃদ্ধ। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠেছিল। তখন এখানে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢায় গিয়ে খেলতো।’

ফতুল্লা স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের ক্রিকেটের উন্নতিকল্পে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন,  ‘খেলোয়াড়দের জন্য আরো সুযোগ সুবিধা দরকার। এখানে এসে ৩টা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো।’

‘আশা করছি, আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করবো, যেনো নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি তা যেনো বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।’–তিনি যোগ করেন। এ সময় নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির ইচ্ছাম প্রকাশ করেন বিসিবি সভাপতি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit