শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা : ফজলুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে।’

শনিবার (২৩ আগস্ট) কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন। জামায়াত কী এই দেশে।’

জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।’

জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে।দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।’

সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক। এখন বললেই হবে আমাকে ৭টা বিয়ে করিয়ে দেন। আমাকে অমুকটা করিয়ে দেন। এগুলো বললেই হবে। খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।’

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, ‘মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এর পরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে। কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।’

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit