শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহে তেলের বাজার জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধির নতুন রেকর্ড গড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যত সরবরাহ মূল্য ব্যারেল প্রতি ২৬ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৯৩ ডলারে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩২ সেন্ট বেড়ে বর্তমানে ৯১ দশমিক ৮৮ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শেষ এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআই তেলের দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ২০ জুলাইয়ের পর আর কোনো একক সপ্তাহে তেলের দামে এত বড় লাফ দেখা যায়নি। 

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

সূত্র: অয়েল প্রাইস ডটকম

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit