বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িক বন্ধ করছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের ডাক বিভাগ আগামী ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ।

ডাক বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সকল আন্তর্জাতিক ডাক সামগ্রী, যাদের মূল্য যাই হোক না কেন, সংশ্লিষ্ট দেশের শুল্ক কাঠামো অনুযায়ী করের আওতায় পড়বে।

এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ জুলাই ১৪৩২৪ নং নির্বাহী আদেশ, যার মাধ্যমে ৮০০ ডলার পর্যন্ত আমদানি করা পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে ১০০ ডলারের মধ্যে মূল্যের চিঠি, নথি ও উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।

এই সিদ্ধান্তটি এসেছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুসারে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) কর্তৃক অনুমোদিত পরিবহন সংস্থাগুলোকে ডাক সামগ্রীর ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলে যুক্তরাষ্ট্রগামী বিমান সংস্থাগুলো তাদের পরিচালনা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে ডাক সামগ্রী গ্রহণে অক্ষমতা প্রকাশ করেছে।

ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ ডাক পরিষেবা পুনরায় চালু করার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit