শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রকৃতি ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করে উন্নয়ন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন করা যাবে না। প্রকৃতি সংরক্ষণ করেই যাবতীয় উন্নয়ন করতে হবে। আমাদের পরিচয় নদী নিয়ে, তাই নদীগুলোকে দূষিত করা যাবে না। নদী, গাছ, পাহাড়—সবকিছুকেই ভালোবাসতে হবে এবং জনগণের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দিতে হবে।”

শনিবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ। তারাই সাহসিকতার সাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং তারাই নতুন বাংলাদেশের ভিত্তি। তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এর আগে বৈষম্য ভাঙার ডাক কেউ দেয়নি।”

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো: লুৎফর রহমান, উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম প্রমুখ।

পরে উপদেষ্টা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং গাজীপুরের বেলাই বিল পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit