শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হাসিনাই গুম খুনের নির্দেশদাতা, তার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত সাড়ে ১৫ বছর এক ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লড়াই করতে গিয়ে শেখ হাসিনার নির্দেশে দেশের শতশত মানুষ গুম-খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হাসিনা সরাসরি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। অবশ্যই তার বিচার করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন “মায়ের ডাক” এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি নির্বাচন চায় মূলত এসব গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের কান্না মুছে দিতে। এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নামক দানব সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজা মাথায় নিয়ে বহু বছর নির্বাসিত জীবনযাপন করছেন। বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ হাজার নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রায় দুই হাজার নেতাকর্মী গুম হয়েছেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনা এত ভয়াবহ দানব হয়ে উঠবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এটা কল্পনা করবে না স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা একটা ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল।

বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের পানি মুছে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা খুব দুঃখজনক। আমরা ফ্যাসিস্ট দূর করেছি। একটা পরিবর্তন এসেছে অথচ গত এক বছরেও নিখোঁজ এসব ব্যক্তিদের কোন সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারিনি।

মির্জা ফখরুল জানান, গুম হওয়া এসব ব্যক্তিদের খোঁজ পেতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছি। সেখানেও কোন সুরাহা পায়নি। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে গুম হওয়া এসব পরিবারের পাশে সর্বদা থাকবেন বলে অঙ্গীকার করেছেন দেশনায়ক তারেক রহমান। অনেক বছর ধরে আমরা গুম হওয়া এসব পরিবারের সদস্যদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। যতদিন আমরা বিচার নিশ্চিত করতে না পারবো ততদিন আপনাদের পাশে থাকবো।

কিউএনবি/অনিমা/২২ আগস্ট ২০২৫/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit