শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ৩৩ হাজার ফিলিস্তিনির বাস্তুচ্যুতি নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের  দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক আজকের স্বর্ণের দাম: ৫ সেপ্টেম্বর ২০২৬ আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির উৎসাহ-উদ্দীপনায় শুভ জন্মাষ্টমী উদযাপিত ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ইরানকে একঘরে করতে গিয়ে যুক্তরাষ্ট্রই কি একঘরে হয়ে যাচ্ছে? সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন ডা. রফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরের সংবেদনশীলস্থানে অস্ত্রোপচার করে পুলিশের ছোঁড়া গুলি বের করা হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এ সফল অস্ত্রোপচার করেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. মোস্তাফিজুর রহমান, ডা এম এ কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু (সাবেক যুগ্ম মহাসচিব, ড্যাব), অর্থেপেডিক্স সার্জন ডা: মোফাখখুরুল রানা, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা জাহিদুল কবির ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি আয়োজিত মহাসমাবেশে পতিত হাসিনা সরকারের পুলিশের ছোঁড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এস এম জিলানী। প্রাথমিক চিকিৎসায় অল্পসংখ্যক পিলেট অপসারণ করা সম্ভব হলেও কিছু পিলেট তার শরীরে রয়ে যায়।

এই পিলেট নিয়েই এতদিন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এস এম জিলানী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম জানান, বর্তমানে জিলানীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। পিলেটটি যেহেতু শরীরের সংবেদনশীল জায়গায় ছিলো তাই এটি অপসারণ করা না হলে ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা ছিল।

জিলানীর পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit