রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে (পিআইএফ) চীনের আগ্রাসী ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতি ও গোয়েন্দাগিরির কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে পালাউতে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এই শীর্ষ সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণে চীন আপত্তি জানানোয় বেইজিং ও তাইপের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও প্রকাশ্যে এসেছে।

সম্মেলনের আয়োজক পালাউসহ তিনটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করা চীন সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিরোধিতা করেছে। একই সঙ্গে তাইওয়ানের অংশগ্রহণের কারণে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

তাইপেতে এক সংবাদ সম্মেলনে লিন চিয়া-লুং বলেন, চীনের ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের আচরণ ‘একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর’।

তিনি বলেন, আয়োজক দেশের ইচ্ছা ও মর্যাদাকে গুরুত্ব না দিয়ে চীন এমন আচরণ করছে, যেন তারাই সম্মেলনের আয়োজক। পালাউকে ‘অনিরাপদ ভ্রমণ গন্তব্য’ হিসেবে ঘোষণা করার চীনা সিদ্ধান্তের সমালোচনা করে লিন বলেন, এ ধরনের হুমকি ‘অদ্ভুত ও হাস্যকর’।

সম্মেলন চলাকালে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নজরদারি ও গোয়েন্দাগিরির অভিযোগও তোলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনস্থলে চীনের সিসিটিভি-সংশ্লিষ্ট সাদা পোশাকের কর্মী ও নিরাপত্তা কর্মকর্তাদের দেখা গেছে। তার দাবি, বিষয়টি মূলত এক ধরনের গোয়েন্দাগিরি।

সম্মেলনে নিরাপত্তা জোরদার করায় আয়োজক দেশ পালাউয়ের প্রতি কৃতজ্ঞতা জানান লিন।

এদিকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং লিনের অভিযোগকে ‘মনগড়া গল্প’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তার বক্তব্যকে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা এবং ‘আত্মপ্রতারণামূলক রাজনৈতিক নাটক’ বলে মন্তব্য করেছে।

তবে চীনের আপত্তি ও নানা বাধা সত্ত্বেও প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে তাইওয়ানের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ জানিয়েছেন লিন চিয়া-লুং।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit