বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

নিউজ ডেক্সঃ   অবৈধভাবে ভারতে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে ২ জন নারী ও একজন শিশু রয়েছে।

সন্ধার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে। বিজিবি সেসব তথ্য যাচাই-বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদের পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪. ৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit